ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক (২০২৬) প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া জুবলী সরকারি উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা (২০২৬) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে।

আর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ে (ভি জে) এর প্রাঙ্গণে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান। এছাড়া প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিভিন্ন ইভেন্টে পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বক্তারা বলেন শিক্ষার্থীদের মেধা ও মনোন বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক সক্ষমতা গড়ে তুলতে ক্রিয়া ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সুপ্ত প্রতিভা বিকাশের সহায়ক হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চগড়ে জাকজমকপূর্ণ আয়োজনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বের হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য