ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

সারা দেশের ন্যায় কুড়িগ্রাম চর রাজিবপুরে  ১৯ মে মঙ্গলবার  সকাল ১১ ঘটিকার সময়, ভূমি অফিসের সামনে, অনুষ্ঠিত হয়, ভূমি সেবা মেলা ২০২৬
একটি বর্ণাঢ্য রেলি করা হয়, রেলি টি উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব এ.এফ.এম শামীম, উপজেলা নির্বাহী অফিসার কুড়িগ্রাম,
সভাপতিত্ব করেন, জনাব সায়েকুল হাসান খান (ভূমি), চর রাজিবপুর উপজেলা, কুড়িগ্রাম,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোখলেছুর রহমান, আহ্বায়ক চর রাজিবপুর, উপজেলা বিএনপি, মাওলানা আব্দুল লতিফ বাশার, আমির, চর রাজিবপুর, উপজেলা জামাতে ইসলাম, সুরমান আলী মেম্বার, সভাপতি কৃষক দল, চর রাজিবপুর উপজেলা মাহবুবুর রশিদ মন্ডল, প্রিন্সিপাল চর রাজিবপুর বিএম কলেজ, এ কে এম ওসমান গনি, সদস্য আহবায়ক কমিটি, চর রাজিবপুর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, কৃষক সহ অনেকেই।
অনুষ্ঠানে ভূমি সেবা বিষয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও দেখানো হয়, এবং অতিথিরা বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের পাশে থাকার জন্য বলেছে, কৃষক জমি সংক্রান্ত বিষয় যাতে খুব সহজেই কাজ করতে পারেন, জমির খাজনা দিতে, জমি খারিজ করতে কোন প্রকার হয়রানি না করার হয়।
কৃষক যাতে খুব সহজে ভূমি সেবা পায় সেই জন্য ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ কে সহানুভূতি দেখাতে বলা হয়, কৃষক সেবা নিতে এসে কোন প্রকার হয়রানি যাতে না হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন