![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ৭:২৭ এ.এম
ভূল্লীতে মধ্যরাতের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (৯মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ভূল্লী থানার ১৮নং শুখানপুকুরী ইউনিয়নের পূর্ব শুখানপুকুরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আনারুল ইসলাম (৪১), পিতা: মৃত আব্দুল লতিফ, সাং- পূর্ব শুখানপুকুরী বিন্যাকুড়ি; মোঃ আব্দুর রহিম (৩৪), পিতা: আব্দুল জলিল এবং মোঃ হারুন অর রশিদ (৩০), পিতা: শাহাজামাল। তাদের সকলের বাড়ি ভূল্লী থানার পূর্ব শুখানপুকুরী (তল্লিপাড়া) এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ পূর্ব শুখানপুকুরী এলাকায় অভিযান চালিয়ে ১নং আসামির নিজ বসতবাড়িতে মাদক বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আনারুল ইসলামের হেফাজত থেকে ১৭ পিস, আব্দুর রহিমের কাছ থেকে ৮ পিস এবং হারুন অর রশিদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৩৩ পিস।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “মাদকের বিরুদ্ধে ভূল্লী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না।”
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.