
আজ ১৭ ইং আগস্ট ২০২৬ খ্রি. সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় ভোলা পুলিশ লাইন্স ড্রিলশেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেড এ অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), পুলিশ সুপার, ভোলা।
এ সময় পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের সরকারি ইস্যুকৃত মালামাল পরিদর্শন করেন এবং এগুলোর যথাযথ ব্যবহারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা একটি সু-শৃঙ্খল বাহিনী সুতরাং আমাদের পোশাকেও তার বহিঃপ্রকাশ থাকতে হবে। তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের পেশাদারিত্বের সহিত কাজ করে জনগনের আস্থা অর্জন করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আরআই পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিস, ভোলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।




