
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ, চরফ্যাশন থানার তত্ত্বাবধানে চরফ্যাশন থানার এসআই (নিঃ) মোঃ সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি টিম অভিযান পরিচালনা করে ৬০ (ষাট) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে আটক করেছে।
২৯-০৮-২০২৬ ইং খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানাধীন চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডস্থ বিএড কলেজ সড়কে সুশান্ত এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ শাহাদাত হোসেন তামিম (২০), পিতা- মাহাবুবুর রহমান, সাং- কুলছুমবাগ (১নং ওয়ার্ড), থানা- চরফ্যাশন, জেলা- ভোলা ও ২। বনি আমিন (১৯), পিতা- মোঃ নিরব, সাং- কুলছুমবাগ (১নং ওয়ার্ড), থানা- চরফ্যাশন, জেলা- ভোলাদ্বয়কে ৬০ (ষাট) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ (যার আনুমানিক বাজার মূল্য ১৮,০০০/- টাকা) গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২৩, তারিখ: ২৯/০৮/২০২৬ খ্রিঃ, জি আর নং-১৬৪/২০২৬)।



