ভোলার পিআইও বিজন কৃষ্ণ খরাতী বরিশালে গ্রে/ফতার

ভোলার মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে গ্রে/ফতার করেছে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ। শুক্রবার বিকালে বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এনআই অ্যাক্টের (চেক প্রতা/রণা) মামলায় বিজন কৃষ্ণ খরাতীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের হওয়ার পর থেকেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তার ওপর নজরদারি করছিলাম আমরা। শুক্রবার বিকেলে নগরীর লুৎফর রহমান সড়কে নিজ বাসা থেকে বিজন কৃষ্ণ খরাতীকে গ্রে/ফতার করা হয়। শুনেছি তার নামে ঝালকাঠিসহ বেশ কয়েকটি থানায় মামলা আছে। আজ শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন