![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১১:১০ এ.এম
ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন আটক
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধায়নে, দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ঘোষের হাট লঞ্চঘাট পল্টনের সামনে পাকা রাস্তার উপর থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ২৬-১০-২০২৬ তারিখ ০৫.৩০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা ভোলার এসআই (নিঃ)/মোঃ আবু ইউসুফ সংঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ঘোষের হাট লঞ্চঘাট পল্টনের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ ফারুক (৪৬) পিতা-আব্দুল মুনাফ, সাং-গজারিয়া ৬নং ওয়ার্ড, থানা-লালমোহান, জেলা-ভোলাকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে দুলারহাট থানায় মামলা রুজু হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.