![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:২৬ এ.এম
ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানে চার কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন আটক
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধায়নে, জেলার ভোলা সদর থানাধীন পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ যুগিরঘোল মোড় এর পশ্চিম পাশে মের্সাস আলম মেডিকেল হল এর সামনে ভোলা টু চরফ্যাশন হাইওয়ে পাকা রাস্তার উপর থেকে ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
ইং ২৭-০৯-২০২৬ তারিখ সকাল ০৭ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা ভোলার এসআই (নিঃ)/মোঃ আবু ইউসুফ সংঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া জেলার ভোলা সদর থানাধীন পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ যুগিরঘোল মোড় এর পশ্চিম পাশে মের্সাস আলম মেডিকেল হল এর সামনে ভোলা টু চরফ্যাশন হাইওয়ে পাকা রাস্তার উপর থেকে মোঃ রাকিব (২৬), পিতা-আঃ রশিদ, সাং-নওয়াপাড়া ৯নং ওয়ার্ড, ৫নং ঘোলপাশা ইউপি, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা রুজু হয়েছে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.