মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি

চাঁদপুরের মতলব উত্তরে মার্চ-এপ্রিল মাসজুড়ে জাটকা নিধন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে জাটকা। বিশেষ করে মতলব উত্তরের, ষাটনল, একলাসপুর নিশ্চন্তপুর হাটে প্রকাশ্যে জাটকা বিক্রি হতে দেখা গেছে।
মঙ্গলবার   (১০ মার্চ) সকালে উপজেলার   পাঁচানি  চৌরাস্তা বাজার, নয়াকান্দি  বাজার , এখলাশপুর  হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাঁকডাক দিয়ে জাটকা বিক্রি করছেন একাধিক ব্যবসায়ী। ক্রেতারাও আগ্রহ নিয়ে এসব মাছ কিনতে ভিড় করছেন। অথচ সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী এ সময় জাটকা ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু জেলে গভীর রাতে মেঘনা নদীতে জাল ফেলে জাটকা আহরণ করছেন। পরে ভোর থেকে সকাল পর্যন্ত সেগুলো স্থানীয় হাটে এনে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। এতে করে সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচি ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ইলিশ উৎপাদন হুমকির মুখে পড়তে পারে।
স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, প্রতিদিনই কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করে। তাদের ধরা জাটকা বিভিন্ন জায়গায় কয়েকজন ব্যবসায়ী হাঁকডাক দিয়ে বিক্রি করেন। নৌ পুলিশ, কোস্ট গার্ডসহ প্রশাসনের লোকজন এসব দেখে না। আমরা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। স্থানীয়রা মেঘনা নদীসহ আশপাশের হাটবাজারে নিয়মিত অভিযান জোরদার করার আহ্বান জানান।
মোহনপুরের নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, আমরা নদীতে অভিযান অব্যাহত রেখেছি,স্থলেভাগে আমাদের কিছু করার নেই।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার বলেন, আমরা নিয়মিত টহল দিচ্ছি, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযানের আরও  ব্যাপকতা বাড়ানো হবে।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন,আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এমন অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের রায়হানুল আর নেই

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বেকারত্ব দূর করা, সামাজিক