জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির সদস্য তানহা শান্তা ও ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট এটিএম মাহবুবুল আলম এর নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতাদের একটি পরিদর্শন টিম নগরীর বিভিন্ন পূঁজা মণ্ডপ ঘুরে-ঘুরে দেখেন তারা। এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সচিব জসিম উদ্দিনসহ জেলা ও মহানগর শাখার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মণ্ডপ পরিদর্শনে এনসিপি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন, দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মিলনমেলা ও সম্প্রীতির প্রতীক। এখানে এসে আমি দেখেছি সকলের মধ্যে যে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আছে, তা সত্যিই বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে। এ উৎসব প্রমাণ করে আমরা বাঙালি জাতি একে অপরের সুখ-দুঃখে পাশে থাকি। আমার রাজনৈতিক লক্ষ্য শুধু ভোট বা ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানো। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মিলেই আমাদের বাংলাদেশ। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সামর্থ্য অনুযায়ী সবসময় আপনাদের পাশে থাকবো। ধর্ম যার যার, উৎসব সবার- এই নীতিতেই আমি বিশ্বাস করি। তিনি শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুঁজা মণ্ডপ গুলোর নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনের প্রশংসা করেন।