![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৫:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৭:৫৪ পি.এম
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত
ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে আয়োজিত এই
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
জেলা পুলিশ সুপার ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে খেলার উদ্বোধনী বক্তব্যে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করা। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
ময়মনসিংহ সদর উপজেলা খেলোয়াড় দলের সাথে নান্দাইল টিমের মধ্যকার ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২৬ মেগা ফাইনালটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, শৃঙ্খলা ও দলীয় চেতনা জোরদার করার পাশাপাশি নারী ও পুরুষ সদস্যদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুললাহ আল মামুন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ, কে, এম মাহবুবুল আলমসহ
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, পুলিশ লাইন্সের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং নারী ও পুরুষ কাবাডি দলের খেলোয়াড়সহ ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.