
ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগটি সম্পর্কে সাধারণ মানুষকে সঠিক ধারণা দিতে ঝিনাইদহের মহেশপুরে ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি জনাব মোঃ সাজ্জাদ হোসেন,
উপজেলা নির্বাহী অফিসার মহেশপুর ঝিনাইদহ,।
প্রধান আলোচোক ডা. মোহাম্মদ আশরাফ-উজ-জামান মাহমুদ,। এমবিবিএস ও এফসিপিএস (রেডিওথেরাপি) ডিগ্রিধারী ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট এবং ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সঙ্গে যুক্ত।
আলোচনা সভায় ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, রোগ শনাক্তকরণ, চিকিৎসা গ্রহণের গুরুত্ব এবং রোগ প্রতিরোধে সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন । ক্যান্সারের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয়।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে ক্যান্সার সম্পর্কে ভীতি ও ভুল ধারণা দূর করা সম্ভব। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে চিকিৎসার সুযোগ বাড়ে এবং রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনাও উন্নত হতে পারে।
স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সার প্রতিরোধে জনসাধারণের অংশগ্রহণই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ খাইরুল ইসলাম,।অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়,।





