মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজ নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মহেশপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. ফয়সাল হাওলাদার, পিপিএম। এ সময় এসআই (নিঃ) মো. টিপু সুলতান-২, এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম এবং এএসআই (নিঃ) মো. মাজহারুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের ওয়াজ মিয়ার ছেলে মো. শামছুল (৫২) ও মৃত আয়েত আলীর ছেলে মো. সিরাজ মিস্ত্রী (৫০)। তাঁরা মহেশ জিআর-৬৪০/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এ ছাড়া উপজেলার আলিপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মো. নুরু মিয়া কোট সিআর-৪১৮/২৫ মামলায় এবং জলিলপুর (মাঠপাড়া) গ্রামের আব্দুল কায়েমের ছেলে মো. রানা হোসেন (৩০) মহেশ সিআর-৪৫/২৬ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমরান আলমের প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকায় অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সারের ডিলারশিপ নেতাকর্মীদের মাঝে বণ্টন করে অনন্য নজির গড়া হলো চরফ্যাশনে: প্রশংসায় ভাসছেন যুবদল নেতা রাসেল

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সারের ডিলারশিপ বণ্টন