
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় খালিশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা বিএনপি’র সেক্রেটারি দবির উদ্দিন বিশ্বাস ও বিভিন্ন দায়িত্বশীল গন,। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসামান্য বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মত্যাগ বাঙালি জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে।





