মহেশপুরে মাদকবিরোধী অভিযান, ২ জনের কারাদণ্ড

ঝিনাইদহের মহেশপুরে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যোগীহুদা গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩৮) এবং কাজীর বেড় (মাঝের পাড়া) এলাকার মো. আলামিন (৩০)।
এর মধ্যে দেলোয়ার হোসেনকে গাঁজা সেবন, সংরক্ষণ ও প্রস্তুতের উপকরণ রাখার অপরাধে ৩ দিনের এবং আলামিনকে হেরোইন সেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে সাজা পরোয়ানা অনুযায়ী তাদের ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন