মহেশপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি মহোদয়ের শাড়ি বিতরণ

মহেশপুর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি মহোদয়ের শাড়ি বিতরণ
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি মহেশপুর উপজেলা পরিষদে আয়োজনে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য জনাব মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মোঃ ফারুক আহমেদ, পৌর জামায়াতের আমির নওফেল হোসেন, পৌর মেয়র পদপ্রার্থী জনাব ইসমাইল হোসেন পলাশ, সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর প্রয়াস নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের গুরুত্ব তুলে ধরেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কালীগঞ্জে ১২ গ্রামে নলকূপ স্থাপন করলেন হাদিউজ্জামান জুয়েল মাঠে মাঠে সুপেয় পানি নিশ্চিতের উদ্যোগ, স্বস্তিতে কৃষকরা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ১২টি গ্রামে সুপেয় পানি ও