মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় কীটনাশক উদ্ধার

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়েছে।
​প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৪টায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি)-এর অধীনস্থ কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৪৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া মো: গণি মিয়ার লাউ বাগানের উত্তর-পূর্ব কোণ থেকে এই কীটনাশকগুলো জব্দ করা হয়। নায়েব সুবেদার মো: শরীফউদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হলেও এতে কাউকে আটক করা যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন