মাগুরায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও যুব ঋণের চেক বিতরণ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) মাগুরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আয়োজিত সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ,জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন কুতুবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের পুরস্কার প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এর আগে যুব ভবন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন