শুক্রবার,৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় ডিবি পুলিশের ঝটিকা অভিযান: ৩০০ পিস ইয়াবা ও ৩ লাখ টাকাসহ কুখ্যাত মাদক সম্রাট দিপ্ত গ্রেফতার

মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ জেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ১৩টি মামলার আসামি দিপ্ত কুমার বিশ্বাসও রয়েছে।

অভিযানের বিবরণ

​মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ মোল্লা আজাদ হোসেন, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী রাসেল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় ঢাকা রোড এলাকা থেকে আসামিদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামত

  • মাদক: ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট।
  • নগদ টাকা: মাদক বিক্রির ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা।
  • যানবাহন: মাদক পরিবহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল।

গ্রেফতারকৃত আসামিদের পরিচয়

​১. দিপ্ত কুমার বিশ্বাস (৩০): পিতা- মৃত দয়াল চন্দ্র বিশ্বাস, গ্রাম- চাপড়ী, জেলা- ঝিনাইদহ। (তার বিরুদ্ধে পূর্বের ১৩টি মামলা রয়েছে)।

২. মোঃ নাহিদ হাসান সবুজ (২৫): পিতা- মোঃ আবু জাফর বিশ্বাস, গ্রাম- আড়ুয়াকান্দি, জেলা- ঝিনাইদহ।

৩. তমা (২৬): পিতা- মোঃ হামিদ মিয়া, গ্রাম- চাপড়ী, জেলা- ঝিনাইদহ।

​ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Coronavirus disease 2019

COVID-19 is a contagious disease caused by the coronavirus SARS-CoV-2.