মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় নবাগত পুলিশ সুপার মোঃ মোল্লা আজাদ হোসেনের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিঠুন, ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিন, কার্যনির্বাহী সদস্য শরীফ তেহেরান টুটুল এবং সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, আলিমুজ্জামান উজ্জ্বল, শিউলি আফরোজ সাথী ও মতিন রহমান প্রমুখ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ এবং গ্রাম্য সামাজিক আধিপত্য বিস্তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকরা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
নবাগত পুলিশ সুপার মোঃ মোল্লা আজাদ হোসেন বলেন, তিনি মাগুরায় নতুন যোগদান করেছেন এবং জেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তিনি একটি নিরাপদ ও মানবিক মাগুরা গড়ে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাগুরার উন্নয়ন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।মো: সাজ্জাদ হোসেন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন