![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:৩৪ এ.এম
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ গ্রহণ
মাগুরা জেলা বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শেষে নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাবের হলরুমে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক নবনির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা আবু মুসা, সহকারী নির্বাচন কমিশনার মাসুম বিল্লাহ কলিন্স, সাংবাদিক এবং বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ২৫ সেপ্টেম্বর দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মুন্সী হুমায়ুন কবির রাজা এবং সাধারণ সম্পাদক পদে রেজাউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে হৃদয় আহমেদ ডলার, সহ-সভাপতি পদে ফররুখ আহমেদ মুক্তার ও জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হিরোক বিশ্বাস, দপ্তর সম্পাদক পদে উজ্জ্বল বিশ্বাস, কোষাধ্যক্ষ পদে শাখিরুজ্জামান, প্রচার সম্পাদক পদে মোঃ সাজ্জাদ হোসেন এবং শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পাভেল হোসেন নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে রাসেল, রফিকুল, সৌরভ, দিদার, আকিদুল, মিলন, শিমুল, তৌহিদ ও নান্নু মিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মুন্সী হুমায়ুন কবির রাজা বলেন, দীর্ঘ ২৩ বছর পর অত্যন্ত সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বণিক সমিতির সদস্যরা সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্বাচনের ফলাফল সবাই মেনে নিয়েছেন। তিনি নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সাধারণ সম্পাদক বলেন, “বণিক সমিতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব। আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জের। ঐক্যবদ্ধভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নবনির্বাচিত কমিটি সফল হবে বলে আমি আশাবাদী।”
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.