মাগুরায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

থাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

​আজ ৫ আগস্ট সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোতাকাব্বীর আহমেদ।

​পুষ্পস্তবক অর্পণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমদ, পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধী সমাজ এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের পরিবার ও স্বজনেরা শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

​পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

শালিখা, মহম্মাদপুর ও শ্রীপুরেও অনুরুপ ভাবে দিবসটি পালন করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ইতালির প্রলোভন দেখিয়ে ৩০ লক্ষ টাকা আত্মসাৎ, লিবিয়া মুরাদ মাফিয়া টর্চার সেলে নির্যাতন করে হত্যা

ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক যুবককে লিবিয়ায়