মাঠের পর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন গুরুতর আহত: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

মাঠের পর বাজার এলাকায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ ও তরুণী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ১২.৩০ মিনিটে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দুমরে মুচড়ে পরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলটি উচ্চ গতিতে মাঠের পর বাজারের দিকে আসছিল। বাজারের মোড়ে পৌঁছানোর মুহূর্তেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রচন্ড গতিতে মোটরসাইকেলটি সড়কের ঠিক মধ্যখানে আচরে পরে,ঘটনাস্থলেই চালক ও পেছনে থাকা আরোহী তরুণী ছিটকে পড়েন।
বর্তমান অবস্থা:
দুর্ঘটনায় দুজনই মাথা ফেটে যায় , পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করেন এবং নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাজার এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, আহত দুজন ব্যক্তি মাদক সেবন করা অবস্থায় গাড়ি চালাচ্ছিল অতিরিক্ত মাদক সেবনের ফলে এই দ্রুত আহত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

২ কোটি ৪০ লাখের কোটচাঁদপুর-সাফদারপুর সড়ক সংস্কারে মহাদুর্নীতি: কর্মকর্তা-ঠিকাদারের চোর-পুলিশ খেলা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার অন্যতম ব্যস্ততম ‘কোটচাঁদপুর-সাফদারপুর’ সড়কের ২৬২০ মিটার কার্পেটিং