
নীলফামারীতে জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটের পরিচালিত অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদকদ্রব্য ও অন্যান্য উদ্ধারজনিত এবং গ্রেফতারি পরোয়ানামূলে তাদের গ্রেফতার করা হয়।
জেলায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সকল থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
পুলিশ সুপারের নির্দেশনার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সর্বমোট ২৪ জনকে গ্রেফতার করে পুলিশ।এদিকে অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করে জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ ও অপরাধীর বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।
নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন, নীলফামারী জেলা পুলিশের সেবা নিন’।যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য জানাতে যোগাযোগের জন্য জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর: ০১৩২০১৩৬২৯৮।





