মাদক ও কিশোর গ্যাং নিধনে রসুলপুর ইউনিয়ন ছাত্রদল কলেজ ছাত্রদল উদ্যোগ

ভোলা চরফ্যাশন শশীভুষন মাধ্যমিক বিদ্যালয়ে শশীভুষন রসুলপুর ইউনিয়ন ও রসুলপুর ডিগ্রি কলেজ বেগম রহিমা ইসলাম কলেজের শাখার উদ্যোগে কিশোর গাং ও মাদক নিধনে এক মহৎ উদ্যোগ গ্রহণ করে। তারি ধারাবাহিকতায় শশীভুষন মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু করেন । এসময় উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ শরিফ সাবেক সাংগঠনিক সম্পাদক আর এইচ মোর্শেদ এওয়াজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান মাতাববর রসুলপুর ডিগ্রি কলেজের সাবেক সভাপতি সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সাবেক যুগ্ম সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় আরো উপস্থিত ছিলেন শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তারা বলেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান সাহেবের নির্দেশে এবং চরফ্যাশন মনপুরার এমপি মহোদয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভোলা ৪ এমপি মহোদয়ের নির্দেশে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কে উন্নয়ন করতে সুশিক্ষা ও মাদক পরিহারের কোন বিকল্প নেই এবং চরফ্যাশন মনপুরায় মাদককে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে মাদকের সাথে কেউ যদি সম্পৃক্ত থাকে সেটা যদি নিজের সংগঠনেরও হয় তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস শরীফ আরো বলেন তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ পরীক্ষার নকল এবং বই কাটার উৎসব আর হবে না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আর কোন কিশোর গেং আমরা দেখতে চাই না। শিক্ষার মান উন্নয়নে নেতৃবৃন্দরা আরো বলে, একাধিক পরীক্ষায় ফেলকৃত কোন ছাত্র-ছাত্রীর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনরকম সুপারিশ করবে না। বক্তারা আরো বলেন এই সমাজকে পরিচ্ছন্ন এবং মানবিক একটি রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শশীভূশনে আজ থেকে দায়িত্ব গ্রহণ করলো। স্কুল চলাকালীন সময়ে কিংবা সন্ধ্যা ছয়টার পরে কোন শিক্ষার্থীকে কোন চায়ের দোকান কোন টং দোকান কোন চিপা চাপায় যদি দেখা হয় তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করা হবে। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ শরিফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার  রুহের মাগফিরাত  কামনা করেনএবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব,তারেক রহমান  ও চরফ্যাশন মনপুরার এমপি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করেন। ইউনুছ শরিফ আরো বলেন ভালো শিক্ষার্থীদের জন্য যদি কখনো কিছু প্রয়োজন হয় এবং স্কুলের মাঠ সংস্কারের জন্য মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন