মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে লালমাইয়ে সাংবাদিক আজহারুল ইসলামের ওপর হামলা, তীব্র নিন্দা সাংবাদিক মহলের

কুমিল্লার লালমাইয়ে মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে দৈনিক জাতীয় খোলা কাগজ ও স্থানীয় লালমাই প্রতিদিনের প্রতিনিধি সাংবাদিক আজহারুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদক সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরই এ হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। তারা বলছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে।
প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

এলজিইডি টেকনোলজি ফেসবুক পোস্টে লেখেন, গ্রামীণ সড়ক তালিকাভুক্ত না থাকলে,আবেদনে সংস্কার করা সম্ভব

গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আইডিবিহীন সড়কগুলোকে উন্নয়ন কার্যক্রমের আওতায়