মাদক সম্রাট ফারুকের বিরুদ্ধে মহেশখালীতে তীব্র মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

 মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর তেলিপাড়া এলাকায় শীর্ষ মাদক কারবারি হিসেবে চিহ্নিত ফারুক ও তার সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
আজ শুক্রবার ২৭ মার্চ মোহাম্মদ পুর জামে মসজিদ ৪০০ অধিক মুসুল্লিরা অংশগ্রহণ করেন
 মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফারুকের নেতৃত্বে টেকনাফ থেকে বড় বড় চালানে ইয়াবাসহ বিভিন্ন মাদক প্রকাশ্যে বেচাকেনা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ফলে এলাকার যুবসমাজ ভয়াবহভাবে বিপথগামী হচ্ছে এবং চুরি, ছিনতাই, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
যা আমাদের এলাকায় নিয়মিত ইয়াবা বিক্রি করে আসছে এলাকাবাসী বাধা দিলে বাধা মানছেন না ইয়াবা ডিলার ফারুক ও তার সহযোগিতারা।
মোহাক্ষদ পুর জামে মসজিদ কমিটির সভাপতি নুরুল আলম ও লিয়াকত আলীর বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এখন সময়ের দাবি। তারা আরো বলেন মাদক কারবারি ও তাদের পরিবার-পরিজনের জানাজা নামাজে অংশগ্রহণে বাধা দেওয়া এবং সামাজিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 এ বিষয়ে মসজিদের ইমামদেরও নির্দেশনা প্রদান করা হয়েছে। একই অবস্থান ব্যক্ত করেন মোহাম্মদপুর তেলিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জিয়াউর হক ও প্রভাষক নুরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, গাউছিয়া কমিটি, সমাজ কমিটি ও যুব সমাজের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ আজম উদ্দিন, মাষ্টার নুরুল আমিম, সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক, নেজাম উদ্দিন বাবুল, লিয়াকত আলী, তামিমুল ইসলাম, নুরুল আলম মেম্বার, হাসান আলী, মোহাম্মদ ওসমান, মাহবুব আলম, মোহাম্মদ ফেরদৌসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে হলে এখনই কঠোর অবস্থান নিতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ ও কার্যকর সহায়তার অভাবে পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। তারা উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য আলমগীর ফরিদের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তব প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ এবং ফারুকের ভেন্ডার থেকে ইয়াবাসহ তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করার পর থেকেই তিনি জীবননাশের হুমকির মুখে রয়েছেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকা থেকে ভাড়া করা মাদকাসক্ত ব্যক্তিদের দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
ইতোমধ্যে তিনি মহেশখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং নিজের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেন। এমনকি তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনাও তুলে ধরেন তিনি।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। মাদক কারবারি যেই হোক না কেন, পুলিশকে অবহিত করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান সবসময় চলমান রয়েছে এবং এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
এ-সময় মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান ও সক্রিয় ভূমিকা রাখায় মোহাম্মদপুর তেলিপাড়ার যুব সমাজ, আলেম সমাজ, ইসলামী সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ মাদক নির্মূল কমিটির আয়োজক সাংবাদিক তারেক আজিজ, সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার বাবুলসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ কাইসার, মোঃ তারেক, মনির বিন ইসলাম, শফিউল আলম, জাহেদ হোসেন, রাহামত উল্লাহ
এলাকার যুবকরা।
ছোট মহেশখালীসহ পুরো মহেশখালী এলাকায় মাদকের প্রধান ভেন্ডার ফারুক ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়দের মতে, এখনই প্রশাসন কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ না নিলে পুরো এলাকা মাদকের করাল গ্রাসে ধ্বংস হয়ে যাবে। তারা অবিলম্বে সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে মহেশখালীকে মাদকমুক্ত করার জোর দাবি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ প্রতিভা সন্ধানী, পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায় সংবর্ধনা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে

‎সবুজবাগ থানা যুবদল নেতা সাকিবের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার: সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি

 ​সবুজবাগ থানা যুবদল নেতা মোঃ সাজ্জাদ হোসেন সাকিব-এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত