
আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী । ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধনের পর দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় মো. ইসরাফিল হোসেন বলেন, “নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন করা হবে।”
তিনি আরও বলেন, “আমি কোনো দলীয় নেতা নই, আমি জনগণের সেবক। সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক ও মাদকমুক্ত ধামসোনা গড়তে চাই।সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।” এজন্য তিনি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।




