মানবিক উন্নয়ন ও অসহায় মানুষের জীবনমান পরিবর্তনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার GRT ও WBS-এর

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিশু ও পরিবার সহায়তা, জীবিকায়ন এবং জরুরি মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে গোলটেবিল আলোচনা ও প্রেস কনফারেন্স।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় সিলেটের হোটেল ক্রাউন পার্কের তৃতীয় তলায় গ্লোবাল রিলিফ ট্রাস্ট (GRT) এবং ওয়েলবিয়িং বাংলাদেশ সোসাইটি (WBS)-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে সংস্থা দুটির সম্মিলিত কার্যক্রম, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন এবং ভবিষ্যতে মানবিক সম্প্রসারণের বিভিন্ন লক্ষ্য নিয়ে  আলোচনা করা হয়।গ্লোবাল রিলিফ ট্রাস্ট ইউকের অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল রিলিফ ট্রাস্ট (জিআরটি), যুক্তরাজ্যের পক্ষে ফান্ডরেইজিং ম্যানেজার মোহাম্মদ আফরুজ মিয়া, আবদুল সামি, ইমরান আহমেদ, জাফর হোসেন, কাসওয়ারা এসসিয়েদ মোহাম্মদ শাবুও, মিজানুর রহমান আলী, ওমর বেনালি, মোহাম্মদ মনোয়ার হোসেন, আসফাকুর রহমান ও শাক নাবিল আহমেদ।ওয়েলবিয়িং বাংলাদেশ সোসাইটির (ডব্লিউবিএস) পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মেম্বার মো. মিসবাহুল ইসলাম, মোহাম্মদ আরিফ হোসেন ও মুমেদ আহমেদ। এ ছাড়াও অতিথি হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্বে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও অনুষ্ঠানের সঞ্চালক মুশফিকুল ইসলাম শোভন, মিডিয়া ম্যানেজার মো. আবদুল্লাহ, মিডিয়া অফিসার মো. ফরহাদ হোসেন এবং সিলেট বিভাগীয় সমন্বয়ক জুনেদ আহমেদ।

Bangladesh Society এবং Global Relief Trust, Uk-এর আয়োজনে আজকের Round table discussion এবং Press Conference-“Together for Fangladesh” শীর্ষক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথি, গ্লোবাল রিলিফ ট্রাস্টের প্রতিনিধিদল, স্থানীয় ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সংবাদমাধ্যমের সম্মানিত প্রতিনিধিগণ এবং উপস্থিত সুধীবৃন্দ,সবাইকে সংগঠন হতে শুভেচ্ছা জানানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট, GRT, তাদের প্রতিষ্ঠাকাল ২০১৬ সাল থেকে বাংলাদেশে মানবিক ও উন্নয়নমূলক কাজে সহায়তা দিয়ে আসছে। বক্তারা বলেন আজকের এই রাউন্ড টেবিল বৈঠক ও প্রেস মিটে আমরা বাংলাদেশের মানুষের জন্য গ্লোবাল রিলিফ ট্রাস্ট এবং ওয়েলবিয়িং বাংলাদেশ সোসাইটি-এর যৌথ উদ্যোগে প্রায় এক দশকের কাজ আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই।
বাংলাদেশে GRT-এর স্থানীয় বাস্তবায়ন সহযোগী ওয়েলবিয়িং বাংলাদেশ সোসাইটি, WBS- বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। GRT-এর প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ১০ বছর যাবত বাংলাদেশে GRT-এর সেবা ও উন্নয়নমূলক কর্মসূচি WBS সুনামের সাথে বাস্তবায়ন করে আসছে।
আজ আমরা জানাতে চাই, এই সহযোগিতায় মাঠপর্যায়ে কী কাজ হয়েছে? এবং আগামী দিনে কোন কোন ক্ষেত্রে একসঙ্গে আরও কাজ করার সুযোগ আছে? সে জন্য আপনাদের অভিজ্ঞতা ও মতামত শুনতে চাই।বিশেষভাবে আমরা কথা বলতে চাই সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে। তাদের জন্য এখন কী করছি এবং সেই কাজ আরও বিস্তৃত করতে আপনাদের কীভাবে পাশে পেতে পারি, সেটিও আজকের অন্যতম আলোচ্য বিষয়।আমরা জাতিসংঘ ঘোমিত ২৫ টি টেক্রমই টিনসন লক্ষ্যমাত্রা করতে ঢাবিদা নাম ও খাদ্য আমরা জাতিসংঘ ঘোষিত ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হতে দারিদ্র্য হ্রাস ও খাদ্য সহায়তা, শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, জীবিকার সুযোগ তৈরি এবং দুর্যোগে জরুরি সহায়তা ইত্যাদি ১০ টি লক্ষ্যমাত্রার ৫২ টি প্রোগ্রাম নিয়ে কাজ করে আসছি।এই কর্মসূচির আওতায় গত ১০ বছরে বাংলাদেশের ৪৪ জেলায় ৫ লক্ষেরও অধিক মানুষের দোরগোড়ায় মানবিক সেবা ও সহায়তা পৌঁছে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ।আমাদের এই যাত্রায় উল্লেখযোগ্য কিছু দীর্ঘ মেয়াদি সেবাকার্যক্রমের আলোচনা করতে চাই। এরমধ্যে রয়েছে-খুলনার সুন্দরবন-সংলগ্ন উপকূলে সুপেয় পানির অভাব বহু পরিবারের নিত্যদিনের সমস্যা। সেখানে নোনা পানি থেকে সুপেয় পানি তৈরির জন্য কয়রা ও পাইকগাছায় দৈনিক যথাক্রমে ৫০ হাজার ও ১ লক্ষ লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি Water Treatment Plant স্থাপন করা হয়েছে। যেখান থেকে লোনাপানিকে খাবার উপযোগী সুপেয়পানিতে রূপান্ততর করে স্থানীয় মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় সম্প্রতি উইলোজ হেলথ সেন্টার নামে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। এর মাধ্যমে আমরা স্থানীয় মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ করছি।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গ্রামীণ নারীদের দক্ষতা ও আয়ের সুযোগ বাড়াতে সেলাইসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি প্রশিক্ষণ শেষে কাজ শুরু করতে প্রয়োজনীয় সরঞ্জামও দেওয়া হয়ে থাকে।ঢাকায় আমাদের একটি শিক্ষা কমপ্লেক্সে বর্তমানে একশর বেশি শিশু লেখাপড়া করছে।
দেশের বিভিন্ন এলাকায় গৃহহীন পরিবারের জন্য বসতঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।এবং প্রত্যন্ত অঞ্চলে মুসল্লিদের ইবাদাতের জন্য ৩৫টির বেশি মসজিদও নির্মাণ করা হয়েছে।এছাড়াও আমরা প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দূর্যোগে সময়ে সময়ে জরুরি সেবা পৌঁছে দিচ্ছি।
এরমধ্যে উল্লেখযোগ্য ২০২২ সালে সিলেট এবং ২০২৪ সালে বৃহত্তর ফেনী-নোয়াখালী-কুমিল্লা অঞ্চলের ভয়াবহ বন্যা এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়মিতভাবে খাদ্য, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও আশ্রয়সংক্রান্ত সহায়তা।অন্যদিকে প্রতিবছর উত্তরবঙ্গসহ শীতপ্রবণ এলাকাগুলোতে প্রয়োজন অনুযায়ী খাদ্য, কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।সম্মানিত সুধী, এই পর্যায়ে ২০২৭ সালের জন্য গৃহীত একটি বিশেষ উদ্যোগের পরিকল্পনা আপনাদের সামনে উপস্থান করতে চাই।
শিশুদের আমরা জাতির ভবিষ্যত বলি। কিন্তু আমাদের চারপাশে অসংখ্য অসহায়-সুবিধাবঞ্চিত ও পথশিশু ঝুঁকিপূর্ণভাবে বেড়ে উঠছে। ২০২৬ সালের সরকারি তথ্যমতে বাংলাদেশে প্রায় ৩৫ লক্ষ পথশিশু রয়েছে। যাদের গড় মাত্র আয়ু ৩৫ বছর। যেখানে দেশের সাধারণ গড় আয়ু ৭০ বছরেরও অধিক।আমাদের একটি সচেতন উদ্যোগ এই শিশুদের সমাজের বোঝা থেকে সম্পদে পরিণত করতে পারে।আমরা ইতোমধ্যেই তাদের নিয়ে কিছু কার্যক্রম শুরু করেছি। এরমধ্যে-ঢাকার আগারগাঁওয়ের একটি বস্তিতে শিক্ষা কার্যক্রমে প্রায় ৫০ জন শিশু অংশ নিচ্ছে। সন্ধ্যায় সেখানে তাদের অভিভাবকসহ এলাকার প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্যও শেখার আয়োজন থাকে।ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পথশিশুদের জন্য নিয়মিত শিক্ষা কার্যক্রমের উদ্যোগ নে হয়েছে।এছাড়াও বিভিন্ন উপলক্ষ্যে শিশুদের শিক্ষা উপকরণ দেওয়া হয়। ঈদ ও অন্যান্য উপলক্ষে তাদের মাঝে আনন্দ উপহার বিতরণের আয়োজনও করা হয়।এই কাজগুলো আমাদের দেখিয়েছে, শিশুদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গেও কাজ করা কতটা জরুরি।এরই অংশ হিসেবে GRT এবং WES ২০২৭ সালে অসহায়-সুবিধাবিঞ্চিত ও ঝুঁকিতে থাকা পথশিশুদের জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি ও স্থায়ী কিছু করার অভিপ্রায়ে তহবিল সংগ্রহের লক্ষ্যে একটি ম্যারাথন বা লং রান ইভেন্টের আয়োজনের পরিকল্পনা করেছে।এটি এখনো প্রস্তাবিত উদ্যোগ। তারিখ, রুট ও আয়োজনের বিস্তারিত চূড়ান্ত হলে জানানো হবে। আমাদের লক্ষ্য হলো শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষার প্রয়োজন সম্পর্কে আরও বেশি মানুষকে জানানো এবং দীর্ঘমেয়াদি কাজের জন্য সহায়তা গড়ে তোলা।ইতোমধ্যে জনসচেতনতার বিভিন্ন আয়োজনে GRT ও WBS অংশ নিচ্ছে।GRT-UK-তে নিয়মিত এধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।একইসাথে WBS ও ২০২৬ সালে এ ধরনের সচেতনামূলক ১২টি ম্যারাথন বা লং রান ইভেন্টে অংশ নিয়েছে এবং ২০২৭ সালে আমরা GRT-WBS সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণার্থে আপনাদের সঙ্গে নিয়ে ঢাকা-সিলেট রুটে একটি ম্যারাথন বা লং রান ইভেন্টের আয়োজন করতে চাই।সেই মানবিক আয়োজনে আমরা আপনাদের সর্বোচ্চ ও আন্তরিক সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করি।আমরা আশা করি, আজকের আলোচনা থেকে পাওয়া পরামর্শ আমাদের পরবর্তী কাজকে আরও কার্যকর করবে।আমরা চাই, যেন আরও বেশি সুবিধাবঞ্চিত শিশু নিয়মিত লেখাপড়ার সুযোগ পায়। প্রয়োজনের সময় স্বাস্থ্যসেবা পায় এবং নিরাপদে বেড়ে উঠতে পারে। সেই কাজে আপনাদের সবাইকে আবারও পাশে পাওয়ার প্রত্যাশা রাখি।GRT ও WBS-এর পক্ষ থেকে আপনাদের উপস্থিতি ও সময় দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জাানাচ্ছি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন