মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চরফেশনের রবিন মোল্লা নিহত

 মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো রবিন মোল্লা (২৫) নামের চরফ্যাশনের এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত প্রায় ২টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় একই রুমে থাকা আরো চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য দেশটির রাজধানী মালেতে পাঠানো হয়েছে।
নিহত রবিন মোল্লার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলাম পুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে। তিনি মোল্লা বাড়ির মো: সিরাজ মোল্লা ও আরজু বেগমের ছেলে। প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমান রবিন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন