
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা ২ দিনের বিক্ষোভ, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান।
তিনি বলেন, এসব মামলায় অজ্ঞাতপরিচয় প্রায় ১৩ হাজার জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৬০ জন। এ ঘটনায় আরও অন্তত ৬টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





