মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় যুব শক্তি তারাকান্দার অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুব শক্তি তারাকান্দা উপজেলা শাখা।
যুব শক্তি তারাকান্দা উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক ও সদস্য সচিব এক যৌথ শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। একই সঙ্গে তারা নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তারা বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন—এটাই তাদের প্রত্যাশা। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
তারা আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য অনেক ত্যাগ ও সংগ্রাম করেছেন। জীবনের শেষ পর্যায়ে এসে দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পাওয়ায় এটি তাঁর রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন দায়িত্ব তিনি সফলতার সঙ্গে পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন যুব শক্তির নেতৃবৃন্দ।
তাদের একটাই চাওয়া—জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি যেন সুন্দরভাবে দেশ পরিচালনায় ভূমিকা রাখেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন