গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিপুর গ্রাম থেকে রুহুল মোল্লা (২৭) নামের এক যুবক ঈদের দিন বিকাল থেকে নিখোঁজ রয়েছেন। তিনি সিরাজুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন বিকালের দিকে রুহুল মোল্লা বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
পরিবারের পক্ষ থেকে দ্রুত রুহুল মোল্লাকে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। একইসাথে, যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।




