গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের ‘বিজয়’ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে বর্ষবরণ অনুষ্ঠানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতিমূলক এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন—
ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা
আব্দুস সালাম খান, সভাপতি, উপজেলা বিএনপি
তরিকুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি
আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
মাহফুজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
এম এ নাইম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নববর্ষের এ উৎসব নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।




