মুন্সীগঞ্জ, ০৫ এপ্রিল (রবিবার): আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শরিফুল ইসলামসহ মুন্সীগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলার পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবগণ এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। এছাড়াও জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ জুম অ্যাপের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।
সভায় মুন্সীগঞ্জ সদরসহ জেলার সকল উপজেলায় স্থাপিত পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসএসসি পরীক্ষা-২০২৬ একটি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।




