মুরাদনগরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ছাত্রদলের নেতারা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করেছেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। তীব্র গরমের মধ্যে পরীক্ষার্থীদের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আগত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি লক্ষ্য করা যায় এবং তারা এই উদ্যোগকে সাধুবাদ জানান।
উপজেলা ছাত্রদলের নেতারা জানান, “প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন