মহেশখালীর ধলঘাটায় ফজল কাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এসপিএম প্রকল্পের গ্যাস লাইনে কর্মরত সংবাদকর্মী ইমরান নাজিরকে সোর্স সন্দেহ করে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়েছে।
ইমরান নাজির এর পরিবার সূত্রে জানা যায়, ফজল কাদেরের ভাইদের নেতৃত্বে একদল সন্ত্রাসী ইমরান নাজিরকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকেন।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।




