![Logo]()
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ৩:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ৪:০২ এ.এম
মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে জুনাইদ (১৫) নামে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলকোচা ইউনিয়নের কোনামালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত জুনাইদ হাজরাবাড়ি পৌরসভার হাজরাবাড়ি এলাকার সোলাইমানের ছেলে। সে ওই মাদরাসার দশম শ্রেনীর শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, জুনাইদ মাদরাসায় এসে ছুটির আগেই বই রেখে খেলার উদ্দেশ্যে বের হয়। খেলা শেষ করে মাদরাসায় এসে তালাবদ্ধ দেখতে পায় সে৷ ক্লাসরুম দ্বিতীয় তলায় থাকায় বই নেওয়ার জন্য পাশের ভবনের বাথরুম বেয়ে উঠে বই নিয়ে নেমে আসার সময় পা ফসকে গেলে উপরে থাকা বিদ্যুতের তার ঝাপটে ধরে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপর স্থানীয়রা দেখতে পেয়ে লাশটি উদ্ধার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মাদরাসার ভবন থেকে বই নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.