মোড়েলগঞ্জের সাবেক ছাত্রদল নেতা আলী আজিমের বক্তব্যের প্রতিবাদ এবং দল থেকে বহিষ্কারের দাবী

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আলী আজিমের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (১২ এপ্রিল) স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লিখিত এক বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানান। সেই সাথে তারা চাঁদাবাজ সন্ত্রাস দখলবাজ ছাত্রদলের সাবেক এই নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কারের দাবি জানান। তার এই অন্যায় কর্মকাণ্ডের প্রভাব শুধু এলাকাতেই নয় বিএনপির রাজনীতিতে প্রভাব ফেলছে, বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি নেতা আলম খান, মাসুদ খান, মিজান হাওলাদার, ওদুদ হাওলাদার, তুহিন খান, আলমগীর হোসেন আলো, ইমাদুল ইসলাম ইমু, এনায়েত ফকির, টুটুল ব্যাপারী এবং আজাদ শেখ। বিবৃতিতে বলা হয়, গত ৫ই আগস্টের পরে বাগেরহাট জেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে থাকা এক ছাত্রদল নেতাকে সাথে নিয়ে বহরবুনিয়া ইউনিয়নের ৮৫ বিঘা জমির মৎস্য খামারটি জমির মালিকের হারির টাকা প্রদান না করে মৎস্য খামারটি দখলে নেয় আলি আজিম। সে সময় কয়েক লক্ষ টাকার মাছ লুট করে নেয় তারা। যেখানে জেলার ওই ছাত্র নেতা এবং আলী আজিনের এক ফোটা জমি নেই।

পূর্বের ন্যায় এ বছরেও তারা মৎস্য খামারটি দখল করতে আসলে স্থানীয় জমির মালিকেরা বাঁধা দেয়। তারা জমির হারি দাবি করে। কিন্তু আলি আজিম ও তার বাহিনী হারির টাকা না দিয়ে মৎস্য খামারটি দখলে নেওয়ার চেষ্টা করে। বাগেরহাট শহরে কিংবা আদালতে গেলে হত্যা গুম সহ হাত-পা ভেঙে ফেলা হবে বলে জেলার ছাত্রনেতা ও আলী আজিম আমাদের হুমকি দেয়। গত ২রা এপ্রিল জমির মালিক ও ক্ষতিগ্রস্তরা সন্ত্রাসী আলি আজিম ও দখলকারীদের বিরুদ্ধে মৎস্য খামার এলাকায় মানববন্ধন করে।

বুধবার সকালে মানববন্ধনে ছাত্রদল নেতা আলী আজিম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি চারটি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী। সে বলে আমি ওই গ্রামের বহিরাগত এবং  মৎস্য খামার দখলের চেষ্টা করছি। সে আমার বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি এবং এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে। সে আমাকে বাগেরহাট শহরে গেলে হাত-পা ভেঙে দেওয়া সহ হত্যার হুমকি দিয়েছে। চাঁদাবাজ সন্ত্রাস আলী আজিমের বাড়ি বারুইখালি ইউনিয়নের সুতা লড়ি গ্রামে। সে এই গ্রামে এসে অশান্তির সৃষ্টি করছে। আমরা তার এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নাম ভাঙ্গিয়ে ঘের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধুপাখোলা ব্রিজের ধীরগতির কাজে চরম ভোগান্তি সামান্য বৃষ্টিতেই কাদার সাগরে পরিণত হচ্ছে সিমনা-বি.বাড়িয়া সড়ক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ সিমনা-বি.বাড়িয়া সড়কের ধুপাখোলা এলাকায় নির্মাণাধীন একটি

সিলেটের কোম্পানীগঞ্জে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আগাম সতর্ক করে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন

কোম্পানীগঞ্জের ধলাই দক্ষিণ বালু মহাল ইজারাকে কেন্দ্র করে ২ নং