ময়মনসিংহে গ্রাম আদালত সক্রিয়করণে ঘাগড়া ইউনিয়ন পরিষদে আলোচনা সভা

ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগড়া ইউনিয়ন পরিষদে স্থানীয় অংশীজনদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামূলক এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর ২০২৬),দুপুর ১২ টায় ঘাগড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রাম আদালতের মনোনীত চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান -এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মো: কামাল উদ্দিন, আনিছুর রহমান,মো: মাসুম,  রাজিয়া খাতুন, মোছা: জাহানারা বেগম,  মোছা: মর্জিনা বেগম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ফজলুল করিম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহবুব হাসান প্রমুখ।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কৃষ্ণ চন্দ্র রায় এর সঞ্চালনা ও পরিচালনা অনুষ্ঠিত হয়
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও সাধারণ জনগোষ্ঠীর জন্য ঘরের কাছে দ্রুত, স্বল্প খরচে এবং সহজে আইনি সেবা বা ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত এক অনন্য মাধ্যম। গ্রাম আদালত আইন অনুযায়ী এখন ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা স্থানীয়ভাবে নামমাত্র ফিতে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। গ্রামীণ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং উচ্চ আদালতের মামলার জট কমাতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যদের মাঝে  সিরাজুল ইসলাম,  নূর মোহাম্মদ হাজী, শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বরিশালে কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ

‎বরিশাল জেলার হিজলা উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য কাউরিয়া সরকারি প্রাথমিক