![Logo]()
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১২:৪৩ পি.এম
যশোর ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবস-২৬ উদযাপন অনুষ্ঠানে চুয়াডাঙ্গার দুই সংসদ সদস্যের অংশগ্রহণ
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোর অঞ্চলের ক্যান্টনমেন্টে মহান সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) যশোর সেনানিবাসে আয়োজিত এই বিশেষ সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গার দুইজন সংসদ সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে যোগ দিয়ে চুয়াডাঙ্গা ১ ও ২ সংসদ সদস্যদ দ্বয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তাঁরা সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। যশোর সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.