![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৩:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৬:৫৭ এ.এম
যুক্তরাষ্ট্রে বিএনপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন রাজাপুরে”র কৃতি সন্তান সেলিম রেজা
মাতৃভূমির টানে প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলনে এক অনন্য আত্মত্যাগ ও আপসহীন লড়াইয়ের মো. হাবিবুর রহমান সেলিম রেজা। সাবেক এই তুখোড় ছাত্রনেতা বর্তমানে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনের চরম বেদনা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও বিএনপির আদর্শ থেকে একচুলও সরে দাঁড়াননি. রাজাপুর উপজেলার এই কৃতি সন্তান।
যুক্তরাষ্ট্রে ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিটি ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিক্ষোভে তিনি সম্মুখসারিতে নেতৃত্ব দিয়েছেন।
তারেক রহমানের ৩১ দফা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
রাজনীতির জন্য চরম ত্যাগের এক করুণ ইতিহাস
বিএনপির রাজনীতি ও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাঁকে ব্যক্তিগত জীবনে চড়া মূল্য দিতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও মামলার বেড়াজালের কারণে তিনি স্বৈরাচারী আমলে দীর্ঘকাল দেশে ফিরতে পারেননি। এমনকি প্রবাসে রাজনৈতিক ব্যস্ততা ও প্রতিকূল পরিস্থিতির কারণে মমতাময়ী মায়ের শেষ সময়ে তাঁর পাশে থাকতে পারেননি এবং মায়ের মৃত্যুর আগে শেষবারের মতো জননীকে শেষ দেখা দেখতে পারেননি—যা তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বেদনাদায়ক ও হৃদয়বিদারক অধ্যায়। দেশের টানে ও দলের টানে পরিবারের সান্নিধ্য ত্যাগ করে তাঁর এই রাজনৈতিক বলিদান রাজনৈতিক অঙ্গনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুর উপজেলার মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় ছায়ার মতো পাশে থাকেন। স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়ার পাশাপাশি যেকোনো বিপদে-আপদে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি একজন পরিচ্ছন্ন ইমেজ ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত।
নেতাকর্মী ও এলাকাবাসীর প্রত্যাশা: সরকারের গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতাকে
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের বিশ্বাস, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রাজ্ঞ নেতৃত্ব এবং জনকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে সরকারের বা দলের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বশীল পদে দেখতে পেলে এ অঞ্চলের উন্নয়ন এবং দলের সাংগঠনিক ভিত্তি আরও বহুগুণ সুদৃঢ় হবে। ঝালকাঠি-১ আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে ছিলেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন পরীক্ষিত, ত্যাগী ও গণমানুষের নেতা হিসেবে মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার রাজনৈতিক প্রজ্ঞা ও ত্যাগের মানসিকতা আগামী দিনে এলাকার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.