‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে তারাকান্দাজুড়ে ক্লিন সানডে কর্মসূচি

“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”—এই স্লোগানকে ধারণ করে ক্লিন ময়মনসিংহ ও ক্লিন তারাকান্দা বাস্তবায়নের লক্ষ্যে তারাকান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন সানডে কর্মসূচির আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

রোববার উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, খেলার মাঠ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয় এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

উপজেলা প্রশাসন জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পর্যায়ক্রমে উপজেলার রাস্তাঘাট, বাজার, ড্রেন ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য তারাকান্দা গড়ে তোলাই মূল লক্ষ্য।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; এটি প্রত্যেক নাগরিকের সামাজিক ও নৈতিক দায়িত্ব। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “একটি পরিচ্ছন্ন তারাকান্দা গড়তে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তাহলে একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উপজেলা গড়ে তোলা সম্ভব।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ, গঙ্গাচড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিত মানববন্ধন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মানববন্ধন করেছেন শিক্ষার্থী

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে তারাকান্দাজুড়ে ক্লিন সানডে কর্মসূচি

“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”—এই স্লোগানকে ধারণ করে ক্লিন ময়মনসিংহ ও ক্লিন তারাকান্দা বাস্তবায়নের লক্ষ্যে