![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৭:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ১১:৫৫ এ.এম
রংপুরের মমিনপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
রংপুরের মমিনপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রংপুর সদর উপজেলার ১ নম্বর মমিনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহেশপুর গ্রামে এ কার্যক্রম শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের সুবিধা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সঠিক বণ্টন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, রংপুর সদর উপজেলার কর্মকর্তা শিখা রানী সরকার ও মো. মতিউর রহমান। এ ছাড়া ১ নম্বর মমিনপুর ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান প্রামাণিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মিলন এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খাদিমুল ইসলাম।
উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, সঠিক ও স্বচ্ছভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। সংশ্লিষ্টদের উপস্থিতি ও তত্ত্বাবধানে কার্যক্রমটি পরিচালিত হয়।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.