রাঙ্গামাটির কাউখালীতে ৯ মাসে ৩৭ মাদক মামলা, গ্রেপ্তার ৫০

কাউখালীতে ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ৩৭টি মাদক মামলা হয়েছে। এসব ঘটনায় ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অভিযানে ১ হাজার ৪০১ দশমিক ২২ লিটার চোলাই মদ, ২২১ পিস ইয়াবা, ১ হাজার ২৫৫ গ্রাম গাঁজা ও ১৫০ কেজি মুলি উদ্ধার করা হয়েছে।কাউখালী থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। গত নয় মাসে মাদকবিরোধী এসব অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৫০ জনকে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত কাউকে আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ দেওয়া হবে না। মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক কারবারিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।ওসি আরও বলেন, মাদকবিরোধী সচেতনতা বাড়াতে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও হাটবাজারে সচেতনতা মূলক কার্যক্রম, র্যা লি ও সমাবেশ করা হচ্ছে। এসব কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জন-প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিরা অংশ নিচ্ছেন।মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি।
কাউখালী উপজেলা দুদকের সাধারণ সম্পাদক  সানাউল্লাহ বলেন, গত ০৯ মাসে ৩৭টি মাদক মামলা ও ৫০ জনকে গ্রেপ্তারের ঘটনা মাদকবিরোধী অভিযানের একটি উল্লেখযোগ্য দিক। এ ধরনের অভিযান ধারাবা হিকভাবে অব্যাহত রাখা গেলে এবং প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও সহযোগিতা করলে কাউখালী উপজেলা থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।
মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব বলেন, মাদকের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে রয়েছি। কাউখালী থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি আমরাও কাজ করে আসছি। মাদকবিরোধী অভিযানে প্রশাসনের সাফল্যের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, যুব-সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত কাউখালী গড়ে তুলতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আব্দুল মোতালেব বলেন, মাদকের বিস্তারের পেছনে বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের মতো অপরাধ প্রবণ গোষ্ঠীর সম্পৃক্ততা উদ্বেগ জনক। কোমলমতি শিশু-কিশোরদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় মনোযোগী করে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবার ও সমাজের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। অভি ভাবকেরা সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি সচেতন নজর রাখলে অনেক সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, কাউখালী থানার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে এবং ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পরিসংখ্যান যুবসমাজের মাদকাসক্তি ও মাদকসংক্রান্ত অপরাধের ঝুঁকি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।এ সময় মাদকবিরোধী অভিযান পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার জন্য কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরীকে ধন্যবাদ জানান বিএনপি নেতা আব্দুল মোতালেব। তিনি মাদক নির্মূলে প্রশাসনের চলমান কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ বিষয়ে ছাত্র ও সামাজিক সংগঠক মো. মেহেদী হাসান বলেন, উপজেলায় মাদকের বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কাউখালী থানার পক্ষ থেকে নিয়মিত ও কার্যকর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হলে মাদকের বিস্তার রোধ এবং মাদক নির্মূল করা সম্ভব হবে।
অন্যদিকে, যুবসমাজের সাধারণ সম্পাদক মেহেরাজ সরকার রাজু বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তির জীবন নয়, বরং একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকেও ক্ষতিগ্রস্ত করে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবারের দায়িত্বশীল ভূমিকা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। মাদকের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জন গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিজিবি কর্তৃক ০৪(চার) কেজি