![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ৬:৩৫ এ.এম
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করনের দাবীতে স্মারকলিপি প্রদান
প্যাকেটজাত খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তা লিপিবদ্ধ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করনের দাবীতে জেলা খাদ্য কর্মকর্তার মাধ্যমে খাদ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রাজবাড়ী জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাজবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা দীপঙ্কর মন্ডলের সাথে সংক্ষিপ্ত এ্যাডভোকেসি শেষে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপি প্রাদান করেন ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন পায়াক্ট বাংলাদেশের ম্যানেজার মুজিবুর রহমান খান জুয়েল, শাপলা মহিলা উন্নয়ন সংস্থার ম্যানেজার খোরশেদ আলম এবং দৈনিক সংবাদের প্রতিনিধি শেখ রাজীব। স্মারকলিপি প্রদান কালে ডাস বাংলাদেশের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন অতিরিক্ত লবন, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার নিয়মিতভাবে গ্রহণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষকরে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে এসব উপাদানের পরিমাণ সম্পর্কে ভোক্তাদের স্পষ্ট ধার দিতে খাদ্য মোড়কে এসব উপাদানের পরিমাণ বুঝা যায় এমন স্বাস্থ্য সতর্ক বার্তা থাকা উচিত।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.