রাজবাড়ীতে ৫ মাদকসেবীর মোবাইল কোর্টের অভিযানে কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে ৫ জন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার ( ০১ এপ্রিল) মধ্যরাতে  বালিয়াকান্দি উপজেলার বহরপুর  ও বালিয়াকান্দি সদর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় সর্বমোট ৫ জন আসামী আটক হয়। বালিয়াকান্দি থানার উপ পরিদর্শক সাইফুল বাসার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দায়ের করেন। এসময় বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এহসানুল হক শিপন মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্টে বালিয়াকান্দি সদর ইউনিয়নের দুর্গাবদ্দী গ্রামের শরিফ মিয়ার ছেলে রেদওয়ান মিয়া, ওলিউল্লাহর ছেলে কুতুবউদ্দিনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এরা উভয়ে মাদকসেবী হিসেবে প্রসিদ্ধ এবং বহুবিধ অপরাধমূলক কাজের সাথে জড়িত। দুর্গাবদ্দী গ্রামের অধীর কবিরাজের ছেলে শ্রী অমিত কবিরাজ, করমচাঁদপুর গ্রামের মৃত মোমিন শেখের ছেলে মোঃ মুসা শেখ, রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের কালাচাঁদ মিয়ার ছেলে বাবুল মিয়াকে  ৭ দিন কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, প্রত্যেককে একশত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক দিনের কারাদণ্ড আরোপ করা হয়।
রাত একটায় বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  এহসানুল হক শিপন।  তিনি বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন