![Logo]()
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ১০:৪৯ এ.এম
রাজবাড়ীর গোয়ালন্দে আই এফ আই সি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
গ্রাহকদের আর্থিক লেনদেন কে আরো সহজ ও দ্রুত নিরাপদ করতে রাজবাড়ীর গোয়ালন্দ বাজার শাখা আই এফ আইসি ব্যাংকের এটি এম বুথ স্থাপন করা হয়েছে।
সোমবার ১৭আগস্ট বেলা সাড়ে ১১ টার সময় গোয়ালন্দ বাজার শাখা আই এফ আইসি ব্যাংকের আয়োজনে আইএফ আইসি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে ইভিপি এন্ড হেড অফ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল হাফিজ ফিতা কেটে ও এটিএম বুথ এর বোতাম টিপে শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর শাখার আইএফ আইসি ব্যাংকের ব্যবস্থাপক মো. মাহফুজুল হক, ডা. চন্দন কুমার ঘোষ, গোয়ালন্দ ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক, ওরিয়ন কোম্পানির প্রতিনিধি কোমর সাহা প্রমুখ।
এ সময় ইভিপি এন্ড হেড অফ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের আব্দুল্লাহ আল হাফিজ বলেন,
আমরা আশা করি আপনাদের সকলের সাপোর্ট পাবো। এ ব্যাংক আপনাদের। এই ব্যাংক থেকে আপনারাই সুযোগ সুবিধা পাবেন। এই ব্যাংকের সর্বত্রই সাফল্য কামনা করে শুভ উদ্বোধন করিলাম।
Copyright © 2026 Ajker Khobur. All rights reserved.