রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মোকাররম মোল্লা (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) মাগরিবের আজানের কিছুক্ষণ আগে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ মোকাররম মোল্লা করমচাঁদপুর গ্রামের মোঃ শহিদুল মোল্লার ছেলে। সে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির চলমান শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ফুটবল খেলে বাড়িতে ফিরে মোকাররম হাত-পা ধুয়ে ঘরে প্রবেশ করে। পরে টেবিল ফ্যানের বাতাস খাওয়ার জন্য ফ্যানের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তার মা মমতাজ চিৎকার শুরু করেন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ডাক্তার মাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বিষয়টি বালিয়াকান্দি থানায় জানানো হলে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদারের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোঃ কাঞ্চন মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
মোকাররমের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভুরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকের বিরুদ্ধে গুদাম ভেঙে ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার অভিযোগ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চাহিদামতো সার না পাওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা একটি বিসিআইসি