রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযানে দুইজন গ্রেফতার ও সাজা প্রদান

‎রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি ও নলিয়া এলাকায় ৪ মে ২০২৬ সকাল ৯ টার সময় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন এর নেতৃত্বে, রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম রাজবাড়ীর জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন ও নলিয়া এলাকায়  মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে মোঃ রফিকুল মন্ডল (৫৩), পিতা: মৃত. সোলেমান মন্ডল,  সাং-ডাঙ্গাহাতি মোহন,ও শুম্ভ কুমার চুর্নকার, পিতা: মৃত. দুলাল চন্দ্র চুর্নকার সাং নলিয়া, থানা বালিয়াকান্দি জেলা রাজবাড়ী। অভিযানে তল্লাশি কালে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

‎‎পরবর্তীতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক দুইজন আসামিকে ২১(একুশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইজন আসামিকে নগদ ১০০(একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎‎সচেতন মহল বলছে, ধারাবাহিক এমন অভিযান অব্যাহত থাকলে রাজবাড়ী জেলায় মাদকের ভয়াবহতা অনেকাংশে কমে আসবে। সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন কঠোর অবস্থানের প্রশংসা করেছেন।

‎জেলা মা-দ-ক-দ্র-ব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে ভবিষ্যতেও অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন